মেসিকে ছুঁয়ে মেসির ঘাড়ে এমবাপ্পের নিশ্বাস
_দুর্দান্ত এমবাপ্পে গতকাল রাতেও করেছেন জোড়া গোল।
এমবাপ্পেকে কি বিশ্বকাপের সন্তান বলা যায়? রেকর্ড বলছে অবশ্যই বলা যায়। বিশ্বকাপ এলেই যেন অন্য এক মানুষে পরিণত হন এমবাপ্পে। সাজিয়ে বসেন গোল আর রেকর্ডের পসরা। ২০১৮ সালে আবির্ভাবে বাজিমাত করে ফ্রান্সকে এনে দেন দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। সেবার এমবাপ্পে করেছিলেন ৪ গোল।
এরপর ২০২২ বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছিলেন ঠিকই। ফাইনালে হ্যাটট্রিকসহ করেন ৮ গোল।
তবে এবার যেন আগের কীর্তিকে ছাড়িয়ে যাওয়ার অভিযানে নেমেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত মাত্র ৪ ম্যাচেই করেছেন ৬ গোল। সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন ১৮টি।
গতকাল রাতে নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ৩২–এ সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এর আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও করেন দুটি করে গোল। মোট ৬ গোলে চলতি আসরে সর্বোচ্চ গোলে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে। অবশ্য ম্যাচ একটি তিনি বেশি খেলেছেন।
_দুর্দান্ত সময় পার করছেন এমবাপ্পে।সুইডেনের বিপক্ষে জোড়া গোলের সুবাদে এমবাপ্পে এখন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও। এর আগে ১৬ গোল নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে দুইয়ে ছিলেন তিনি। এখন তাঁর সামনে শুধুই মেসি। তবে মেসিকে ১৯ গোল করতে ২৬ ম্যাচ খেলতে হলেও এমবাপ্পে কাছাকাছি পৌঁছে গেছেন ১৮ ম্যাচেই।
২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপের গোলসংখ্যায় কোথায় গিয়ে থামেন, সেটি দেখার বিষয়। আপাতত এই বিশ্বকাপে লড়াইটা তাঁর মেসির সঙ্গে। এই মুহূর্তে আর্জেন্টাইন মহাতারকার ঘাড়ে নিশ্বাস ফেলছেন ফরাসি তারকা।
বিশ্বকাপে সর্বোচ্চ ৫ গোলদাতা
#প্রথম আলো
আপনার মতামত আমাদেরকে সাহায্য করবে আরো সুন্দরভাবে আপনাদের সেবা দেওয়ার জন্যে ।
comment url