স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি! ভক্তের মন্তব্যে কী বলেছিলেন শাহরুখ

maya-kuthir
_শাহরুখ খান।

পর্দায় তিনি ‘বাদশাহ’। তবে পর্দার বাইরে শাহরুখ খানের সাক্ষাৎকার বা এক্সে মন্তব্যও কম উপভোগ্য নয়। রসবোধ আর বুদ্ধিদীপ্ত উত্তরে তাঁর জুড়ি মেলা ভার। শাহরুখ আবারও প্রমাণ করলেন, তাৎক্ষণিক বুদ্ধিদীপ্ত জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি কতটা দক্ষ।

সম্প্রতি ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে এক নারী ভক্ত তাঁকে বলেছিলেন, ‘আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।’ জবাবে শাহরুখ এমন মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ম্যাঙ্গালুরুতে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাহরুখ। সেখানে নিজের জনপ্রিয় কয়েকটি গানে পারফর্ম করার পাশাপাশি দর্শকদের সঙ্গেও কথা বলেন তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে এক নারী ভক্ত শাহরুখকে উদ্দেশ করে বলেন, ‘আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।’

হেসে জবাবে শাহরুখ বলেন, ‘আরে এসব তো আমাকে একান্তে বললেই পারতেন!’ শাহরুখের এই রসিকতায় পুরো মিলনায়তনে হাসির রোল পড়ে যায়।
maya-kuthir

এরপর অবশ্য তিনি গম্ভীর হয়ে ভক্তের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘আমি জানি, এটা বলার একটি ধরনমাত্র। আপনার অনুভূতি আমি বুঝতে পারছি, আর আমি নিশ্চিত, আপনার স্বামীও তা বুঝবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আপনার স্বামীকেও ভালোবাসি, আপনার পুরো পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।’

শাহরুখের এই সংযত ও রসিক জবাব দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর উপস্থিত বুদ্ধি ও পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতার প্রশংসা করছেন।

কাজের ক্ষেত্রে বর্তমানে শাহরুখ ব্যস্ত তাঁর নতুন অ্যাকশনধর্মী ছবি ‘কিং’–এর শুটিং নিয়ে। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর মেয়ে সুহানা খানের।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি চলতি বছরের বড় দিনে মুক্তি পাবে।



#প্রথম আলো

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার মতামত আমাদেরকে সাহায্য করবে আরো সুন্দরভাবে আপনাদের সেবা দেওয়ার জন্যে ।

comment url